সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ

বর্ষবরণ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নারীদের ওপর যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের গ্রেফতার, বিচারসহ ৬দফা দাবি বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বাধা পেয়ে হাইকোর্ট মাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য। বুধবার বেলা ১১টার কিছু পরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে রওয়া হয় নেতা-কর্মীরা। বেলা সোয়া ১২টার দিকে সংগঠনটির নেতাকর্মীরা দোয়েল চত্বর এলাকায় পৌঁছালে প্রথমে পুলিশ বাধা দেয়। পরে বাধা অতিক্রম করে হাইকোর্টের ট্রাইব্যুনাল গেট এলাকায় আবারও তাদের আটকে দেয় পুলিশ।

বেলা ১২টা ৫৫ মিনিটে এ রিপোর্ট লেখার সময় সেখানেই অবস্থান নিয়ে বক্তব্য রাখছিলেন সংগঠনটির ছাত্রনেতারা। ঘেরাও কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন ছাত্রজোট ও ছাত্র ঐক্যের সমন্বয়ক হাসান তারেক, ছাত্র ফেডারেশনের সভাপতি এম এম পারভেজ লেলিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক স্নেহাদ্রি চক্রবর্তী রিন্টু প্রমুখ। দাবি আদায়ে ছাত্র ইউনিয়ন আয়োজিত ছাত্র-গণস্বাক্ষর কার্যক্রম সারাদেশ ব্যাপী চালু রয়েছে। এর আগে একই দাবিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়ার কার্যালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের হামলার শিকার হয় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। এতে বেশ কয়েকজন আহতও হয়।

আরও পড়ুন

সর্বশেষ