রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েমুকসুদপুরে ট্রাক ও নসিমনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

মুকসুদপুরে ট্রাক ও নসিমনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক ও নসিমনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে মুকসুদপুর উপজেলার চর প্রসন্নদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মাদারীপুরের রাজৈর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। নিহত চারজন হলেন- মুকসুদপুরের ঘোষালকান্দি গ্রামের সুধীর বিশ্বাসের স্ত্রী কামনা বিশ্বাস (৩৫), একই গ্রামের যশো ওঝার ছেলে কানাই ওঝা (৩৫), চর প্রসন্নদী গ্রামের মৃত রহম খানের ছেলে নোয়া খান (৫০) ও টেকেরহাটের ইশারত শেখের ছেলে সিরাজুল শেখ (৪০)। ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার বাংলানিউজকে জানিয়েছেন, চর প্রসন্নদীতে একটি যাত্রীবাহী নসিমনের সঙ্গে ঢাকা থেকে আসা ডালবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত ও তিনজন আহত হন। নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদেরকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ