আগামী মঙ্গলবার সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ব্যাংক কর্মকর্তাদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার জন্য সিটি করপোরেশন এলাকার সব তফসিলী ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী-চলতি মাসের ২৮ এপ্রিল ঢাকা উত্তরা-দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



