সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়ফাঁসির রায় কারাগারে পৌঁছেছে

ফাঁসির রায় কারাগারে পৌঁছেছে

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। একইসঙ্গে এ রায় পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও ঢাকার জেলা প্রশাসকের (জেলা ম্যাজিস্ট্রট) কাছে। কপি পাঠানো হয়েছে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং আসামিপক্ষের আইনজীবীর কাছেও।

বুধবার  বিকেল ৫টা ৪৫ মিনিটে বিচারিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ আফতাবুজ্জামানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল রায়ের কপি নিয়ে কারাগারে পৌঁছান। প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পারভেজ আহমেদও। একটি মাইক্রোবাসে চড়ে এ প্রতিনিধি দল কারাগারে পৌঁছেই কর্তৃপক্ষের হাতে রায়ের কপি তুলে দেন। প্রক্রিয়া সম্পন্ন করে মিনিট সাতেক পরই কারাগার ছেড়ে যান প্রতিনিধি দলটি।

রায়ের কপি হাতে পাওয়ার পর কারা কর্তৃপক্ষ দণ্ডপ্রাপ্ত কামারুজ্জামানকে রায় পড়ে শোনাবেন। রায় পড়ে শোনানোর পর তাকে জিজ্ঞেস করা হবে, তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা করবেন কি-না। যদি কামারুজ্জামান প্রাণভিক্ষা না চান- তবে রায় কার্যকরের চূড়ান্ত প্রক্রিয়া শুরু করবেন কারা কর্তৃপক্ষ।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ