রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আগামী শুক্র ও শনিবার (২৭ ও ২৮ মার্চ’২০১৫) ঢাকা উত্তর দক্ষিণ ও চট্টগ্রাম সিটিতে কার্যরত সকল তফসিলি ব্যাংকের শাখা সমুহ খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান মঙ্গলবার এ তথ্য জানিয়ছেন। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জামানতের টাকা জমা, ট্রেজারি চালান, পে অর্ডার বা ব্যাংকের রশিদ সংগ্রহের সুবিধার্থে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। এরইমধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে সকল ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। এজন্য প্রশাসনকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও অনুরোধ করা হয়েছে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ