রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়টঙ্গীতে কারখানায় আগুন

টঙ্গীতে কারখানায় আগুন

গাজীপুরের টঙ্গীতে একটি সুতার ববিন তৈরির কারখানায় আগুন লেগেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সেলিম মিয়া জানান,  মঙ্গলবার সকাল ৬টার দিকে টঙ্গীর সাতাইশ এলাকার এসবি কোন নামের ববিন তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুই ইউনিট কর্মীরা প্রায় দুইঘণ্টা চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নেভায়। আগুনে ববিন তৈরি কাগজের রোল, মেশিন ও তৈরি ববিনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই কর্মকর্তা।
আরও পড়ুন

সর্বশেষ