শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়শাহজালাল বিমানবন্দরে ১৯ কেজি স্বর্ণসহ আটক ২

শাহজালাল বিমানবন্দরে ১৯ কেজি স্বর্ণসহ আটক ২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬১ পিস স্বর্ণসহ দুই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটক স্বর্ণের ওজন ১৮ কেজি সাতশ গ্রাম। এর আনুমানিক মূল্য নয় কোটি ৩৫ লাখ টাকা। বুধবার সকাল সাড়ে আটটার দিকে স্বর্ণসহ ওই দুই যাত্রীকে আটক করা হয়। আটকদের নাম- শামছুদ্দিন ও আবু সাঈদ। এদের মধ্যে শামছুদ্দিনের বাড়ি চাঁদপুরে ও আবু সাঈদের বাড়ি চট্টগ্রামে। কাস্টমস ইন্টিলিজ্যান্সের ডিজি মো. মঈনুল খান এ তথ্য নিশ্চিত করে বলেন, দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২’র ওই দুই যাত্রীর দেহ তল্লাশি করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ