সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়ে গুলশানের আইকে টাওয়ারে অগ্নিকান্ড

গুলশানের আইকে টাওয়ারে অগ্নিকান্ড

রাজধানীর গুলশানের বহুতল ভবন আইকে টাওয়ারে অগ্নিকান্ড ঘটেছে। তবে আগুন লাগার তাৎক্ষণিক কারণ ও এতে হতাহতের খবর জানা যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বর কর্মকর্তা এনায়েত হোসেন জানান, রোববার সকাল পৌনে ৯টার দিকে গুলশান ২ নম্বরে আইকে টাওয়ারের সপ্তম তলায়আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।তিনি জানান, আগুন লাগার তাৎক্ষণিক কারণ  ও এতে  ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।এদিকে সকাল ৯টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনের একটি ভবনেও আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন

সর্বশেষ