বাঁশখালী উপজেলার লটমনি দুর্গম পাহাড়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ ‘জঙ্গী প্রশিক্ষণ কেন্দ্রের’ সন্ধান পেয়েছে বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)। ঘটনাস্থল থেকে জঙ্গী প্রশিক্ষণের সরঞ্জামসহ পাঁচজনকে আটকেরও দাবি করা হয়। রোববার র্যাব-৭ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। র্যাব-০৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে বাঁশখালী উপজেলার সাধনপুর লটমনি দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে একটি ‘জঙ্গী প্রশিক্ষণ কেন্দ্রের’ সন্ধান পাওয়া গেছে। এ প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিপুল পরিমাণ অস্ত্র, জঙ্গী প্রশিক্ষণের সরঞ্জামসহ পাঁচ জনকে আটক করা হয়েছে।তিনি জানান, এ বিষয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।



