রাজনৈতিক বিষয়ে কোনো কথা হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘রাজনৈতিক বিষয়ে কোনো কথা হয়নি। তবে কাজ চালিয়ে যেতে সবাইকে অনুরোধ করেছেন তিনি।’ এস এম আব্দুল হালিম আরও বলেন, ‘আমরা যেহেতু সাবেক সরকারি কর্মকর্তা, আমরা চাই আলোচনার মাধ্যমে শান্তি ফিরে আসুক।’ আমলাদের ওই দলে আরও ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) সুজাউদ্দিন, সাবেক সচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল হোসেন জবিউল্লাহ, সাবেক ক্যাবিনেট সচিব এস এম আলিমুজ্জামান, সাবেক সচিব আব্দুর রশিদ সরকার, বিজন সরকার, ফজলুল করিম, আব্দুল বারী, আব্দুস সবুর ও মনিরুল ইসলাম।
উল্লেখ্য, ৫ জানুয়ারিকে কেন্দ্র করে গত আটদিন ধরে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন খালেদা জিয়া। খালেদা জিয়ার দাবি তাকে সরকারি আইনশৃঙ্খলা বাহিনী অবরুদ্ধ করে রেখেছে তবে সরকারের দাবি বাড়তি নিরাপত্তা প্রদানের জন্যই কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ।




