সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিখালেদা জিয়ার উপদেষ্টাওসমান ফারুকের বাড়ির সামনে আরেক উপদেষ্টা সাবিহউদ্দিনের গাড়িতে...

খালেদা জিয়ার উপদেষ্টাওসমান ফারুকের বাড়ির সামনে আরেক উপদেষ্টা সাবিহউদ্দিনের গাড়িতে আগুন

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ড. ওসমান ফারুকের বাড়ির সামনে আগুন দেয়া হয়েছে তার আরেক  উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদের ব্যক্তিগত গাড়িতে (ঢাকা মেট্রো খ- ১১-৯৪৮৯)। শনিবার রাত ৮ টা ৫৫ মিনিটে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় গুলশান ৮৬ নম্বর রোড সংলগ্ন ৯০ নম্বর রোডের ৭/এ নম্বর বাসার সামনে পার্ক করে রাখা অবস্থায় ওই গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই বাড়িটি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুকের বলে জানা গেছে। শনিবার চলছে বিএনপি নেত্রী খালেদা জিয়ার ডাকা অবরোধের ষষ্ঠ দিন।উল্লেখ্য, ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে এবং খালেদা জিয়াকে তার রাজনৈতিক কার্যালয়ে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে ৫ জানুয়ারি থেকেই দেশব্যাপী লাগাতার ও অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয় খালেদা জিয়ার নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

আরও পড়ুন

সর্বশেষ