সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েঢাকা বিভাগসিরাজগঞ্জে রোববার সকাল-সন্ধ্যা হরতাল

সিরাজগঞ্জে রোববার সকাল-সন্ধ্যা হরতাল

দলীয় কার্যালয় ভাঙচুর, বিএনপির মিছিলে পুলিশ-ছাত্রলীগের হামলার ঘটনার প্রতিবাদে সিরাজগঞ্জে রোববার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে ২০দলীয় জোট। জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অবরোধের সমর্থনে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ গুলি করে বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত করেছে।

এছাড়া পুলিশের সহায়তায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করেছে বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলায় ২০দলীয় জোটের পক্ষ থেকে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে। ১০ জানুয়ারি শনিবার সকাল ১১টার দিকে অবরোধের সমর্থনে সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লা থেকে একটি মিছিল বের হয়ে শহরের ইবি রোডের জেলা বিএনপি কার্যালয়ের সামনে পৌঁছালে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষে যোগ দেয়।

আরও পড়ুন

সর্বশেষ