রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়একনেক সভায় ৭হাজার ১৭ কোটি টাকার ১১টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন

একনেক সভায় ৭হাজার ১৭ কোটি টাকার ১১টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির(একনেক)সভায় ৭হাজার ১৭ কোটি টাকার মোট ১১টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। মোট ব্যয়ের মধ্যে জিওবি ২ হাজার ১শ ৭৬কোটি টাকা, সংস্থার নিজস্ব তহবিল ২৪ কোটি এবং প্রকল্প সাহায্য ৪হাজার ৮শ ১৭ কোটি টাকা। অনুমোদিত মোট ১১টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প ১০টি এবং সংশোধিত প্রকল্প ১টি। মঙ্গলবার সকালে  শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ১১টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। একনেক সভায় মন্ত্রী পরিষদের সদস্যগণসহ সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একনেক সভা পরবর্তী প্রেস ব্রিফিং এ পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল এই তথ্য জানান।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ