রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সুইডেন

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সুইডেন

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অব্যাহত সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জুহান ফ্রিসেল।  একই সঙ্গে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। ২৮ ডিসেম্বর রোববার  দুপুরে জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ আশ্বাস দেন।

জুহান বলেন, নারী ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে প্রত্যন্ত এলাকায় সবার কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানো ঝুঁকির বিষয়। তবে সংসদ-সদস্যরা এ ধরনের কাজে সরাসরি ভূমিকা রাখলে এ সব সমস্যা মোকাবেলা করা সহজ হবে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত জুহান ফ্রিসেল। বাংলাদেশে মাতৃমৃত্যুর হার হ্রাস, শিশুস্বাস্থ্য রক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হয়েছে বলে তিনি মনে করেন। এ সময় তারা দ্বি-পাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতে দু’দেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।  জুহান ফ্রিসেল বলেন, তৈরি পোশাকশিল্প, আসবাবপত্র ও চামড়াজাত দ্রব্যসহ বাংলাদেশের রফতানি বাণিজ্যকে এগিয়ে নেওয়ার অনেক সুযোগ রয়েছে। দ্রুত নগরায়নের অনেক ঝুঁকি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দু’দেশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এসব ঝুঁকি মোকাবেলা করা সম্ভব। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, দু’দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি বলেন, খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাতকরণের অভাবে অনেক খাদ্য নষ্ট হয়ে যায়। খাদ্যশস্যের প্রক্রিয়াজাতকরণকে আরো উন্নত করে এ শিল্পকে এগিয়ে নিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ