দ্রুত বিচার আইনে দায়ের করা পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য পরবর্তী শুনানির দিন আগামী ২৪ ডিসেম্বর ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকার দ্রুত বিচার আদালতের ম্যাজিস্ট্রেট মো: তারেক মঈনুল ইসলাম ভুইয়া এ আদেশ দেন। মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আব্দুল্লাহ আল নোমান, গয়েশ্বর চন্দ্র রায় ও আমানউল্লাহ আমানসহ ২২ জনের উপস্থিতি গ্রহণ করা হয়েছে। তবে ব্যারিস্টার মওদুদ আহমেদ, বরকত উল্লাহ ভুলু, শরাফত আলী শফুসহ চারজন আদালতে হাজির না হয়ে সময় আবেদন করেন। একই আদালত পল্টন থানার আরেক মামলায় ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাসসহ ৪১ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য ২৪ ডিসেম্বর দিন ধার্য করেন।



