সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বৈঠকের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে সরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বৈঠকের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে সরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বৈঠকের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে সরকার। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হবে। ৭ ডিসেম্বর রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে এসব তথ্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদিক। এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন।  গত  ৪ ডিসেম্বর রাতে সচিবালয়ের সাবেক ও বর্তমান আমলা এবং কর্মচারীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গোপনে দেখা করেন। অভিযোগ রয়েছে সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা করতে ওএসডি কর্মকর্তারা রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন। ওইদিন রাতেই বিষয়টি ফাঁস হলে প্রশাসনে চাঞ্চল্যের সৃষ্টি করে।
দুইদিন সাপ্তাহিক ছুটির রোববার প্রথম অফিস চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদিক। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করার বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমরা বিষয়টি পত্র-পত্রিকায় দেখেছি। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এভাবে রাজনৈতিক ব্যক্তির সঙ্গে দেখা করতে এবং যোগাযোগ করতে পারেন না। রাজনৈতিকভাবে সম্পৃক্ত হতে পারে না। ঘটনা তদন্তে কোনো কমিটি গঠন করা হবে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমরা যাচাই বাছাই করছি।
আরও পড়ুন

সর্বশেষ