রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনশাহ আমানত বিমানবন্দরে সোনার ১৪ বার ও ৭৯টি চেইনসহ আটক ১

শাহ আমানত বিমানবন্দরে সোনার ১৪ বার ও ৭৯টি চেইনসহ আটক ১

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুই কেজি ওজনের ১৪টি সোনার বার ও ৭৯টি সোনার চেইনসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ৮টায় দুবাই থেকে আসা যাত্রী মো. রশিদের দেহ তল্লাশি করে এ স্বর্ণ উদ্ধার করেন বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক সুশান্ত পাল জানান, মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহ হলে দুবাই থেকে আসা রশিদ নামের ওই যাত্রীকে আটক করা হয়। এরপর তার দেহ ও ব্যাগ তল্লাশি করে তার কাছ থেকে ১৪টি সোনার বার ও ৭৯টি সোনার চেইন উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা। সকাল পৌনে ৭টার দিকে বাংলাদেশ বিমানের বিজি ০৪৮ ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রামে আসেন রশিদ। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। শুল্ক কর্মকর্তা আরো জানান, উদ্ধার হওয়া ১৪টি সানার বারের ওজন এক কেজি ৮৫৭ গ্রাম। তবে সোনার চেইনগুলো তাৎক্ষণিকভাবে ওজন করা হয়নি বলে জানান তিনি।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ