সম্প্রতি এন আর বি গ্লোবাল ব্যাংকের গুলশান শাখায় এটিএম বুথ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের সম্মানীত ভাইস চেয়ারম্যান জনাব হানিফ চৌধুরী। অন্যান্যদের মধ্যে ব্যাংকের সম্মানীত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবদুল কুদ্দুস, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আর কিউ এম ফোরকান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব কাজী মশিউর রহমান জিহাদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ এনামুল ইসলাম খান, কোম্পানী সচিব জনাব জে কিউ এম হাবিবুল্লাহ এবং উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। উৎকর্ষ ব্যাংকিং সেবা ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যাংকটি দেশজুড়ে অত্যন্ত দ্রুততার সাথে এটিএম বুথ সম্প্রসারণ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
গুলশানে এন আর বি গ্লোবাল ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন



