বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসাদার্ন ইউনিভার্সিটি সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত

সাদার্ন ইউনিভার্সিটি সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত

IMG_3545সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ২০তম সিন্ডিকেট সভা ২৪ সেপ্টেম্বর ২০১৪ ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সিন্ডিকেট সভাপতি উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলী সভাপতিত্বে এই সভায় সিন্ডিকেট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাদার্ন ইউনিভার্সিটি ট্রাস্ট চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব খলিলুর রহমান, প্রতিষ্ঠাতা ও ট্রেজারার সরওয়ার জাহান, শিক্ষা মন্ত্রনালয় কতৃক মনোনীত সদস্য প্রফেসর কাজি মোস্তাইন বিল্লাহ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কতৃক মনোনীত সদস্য প্রফেসর সুলতান আহমেদ, ব্যবসা প্রশাসন বিভাগের ডিন প্রফেসর ডঃ আ ন ম আব্দুল মোক্তাদীর, ফার্মাসি বিভাগের প্রধান প্রফেসর মহিউদ্দিন চৌধুরী ও ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ইসরাত জাহান।

সভায় ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের অগ্রগতি, ২০১৪-২০১৫ সালের বাজেট আলোচনা, আয়-ব্যায়, ইউনিভার্সিটির সার্বিক মান উন্নয়ন সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় ইউনিভার্সিটির সার্বিক মান উন্নয়ন নিয়ে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে ইউনিভার্সিটিকে আরো সাফল্যের পথে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যাক্ত করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ