সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......আইনে এ রায় রিভিউয়ের সুযোগ নেই : অ্যাটর্নি জেনারেল

আইনে এ রায় রিভিউয়ের সুযোগ নেই : অ্যাটর্নি জেনারেল

দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশের রায় রিভিউয়ের সুযোগ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বুধবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায় পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান। তিনি বলেন, আইনে এ রায় রিভিউয়ের কোনো সুযোগ নেই বলে জানি। রায় নিয়ে তার প্রতিক্রিয়া কী, জানতে চাইলে তিনি বলেন, আমার প্রত্যাশা ছিল মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড বহাল থাকুক এটাই ছিল আমার প্রত্যাশা। এজন্য খারাপ লাগছে।মাহবুবে আলম বলেন, এ রায়ের বৈশিষ্ট্য হলো মৃত্যু না হওয়া পর্যন্ত জেলে থাকতে হবে। নারী নির্যাতনকারী, ধর্ষণকারী হিসেবে আদালত এ রায় দিলো। জোর করে ধর্মান্তরিত করেছেন এজন্যও তাকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে। এতে তার মুখোশ উন্মোচিত হলো। প্রত্যাশিত রায় সব সময় পাওয়া যাবে এর তো কোনো নিশ্চয়তা নেই বলেও জানান তিনি।

যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে করা সাঈদীর আপিল মামলার চূড়ান্ত রায়ে সাজা কমিয়ে তাকে এ দণ্ডাদেশ দেওয়া হলো।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ