সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়এফডিসি গেট থেকে রেল লাইনের দুই পাশে ‍অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে...

এফডিসি গেট থেকে রেল লাইনের দুই পাশে ‍অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ

কারওয়ান বাজারে বৃহস্পতিবার সকালে ট্রেন দুর্ঘটনার পর শুক্রবার সকাল থেকে এফডিসি গেট থেকে রেল লাইনের দুই পাশে ‍অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সকাল ১০টা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। বৃহস্পতিবার সকালে কারওয়ান বাজারে ট্রেনের কাটা পড়ে ঘটনাস্থলে একজন ও পরে হাসপাতালে আরো ৩ জনের মৃত্যু হয়।

উচ্ছেদের বিষয়ে ঢাকা রেলওয়ের বিভাগীয় ‍অ্যাস্টেট অফিসার নুরুন্নবী কবির বলেন, রেল লাইনের দুই পাশের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে। তবে কি পরিমান স্থাপনা রয়েছে সে বিষয়ে তিনি সঠিক কোনো তথ্য দিতে পারেননি। রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, রেল লাইনের দুই পাশে কতটুকু অবৈধ স্থাপনা রয়েছে তা আমাদের জানা নেই। তবে রাস্তার দুই পাশের ‍অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে।

বার বার উচ্ছেদ করা হয় তারপর লোকজন বসে এ বিষয়ে তিনি বলেন, আমরা নিয়মিতভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করি তবে কারা দোকানপাট বসায় এ বিষয়টি আমাদের দেখার বিষয় নয়। সকাল থেকেই রেলওয়ে কর্তৃপক্ষ বোলডোজার দিয়ে এ উচ্ছেদ অভিযান শুরু করে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ