সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন৭ জুন ২০১৫ সালের মধ্যে ৫ হাজার ব্যাগ রক্ত সংগ্রহের লক্ষে স্বেচ্ছায়...

৭ জুন ২০১৫ সালের মধ্যে ৫ হাজার ব্যাগ রক্ত সংগ্রহের লক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করলেন মেয়র

DSC_1557চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেছেন, দুনিয়া ও আখেরাতের মুক্তির জন্য রক্তদান উত্তম সেবা। তিনি বলেন, রক্তদান করলে নতুন নতুন রক্ত জন্ম হয়। মেয়র বলেন, শ্রমিক শ্রেণীর রক্ত, ঘাম ও  শ্রম দিয়ে দেশের অর্থনীতির বুনিয়াদকে সুদৃঢ় করে, তারা স্বেচ্ছায় রক্ত দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করলো। “এসো রক্তের বন্ধনে বাঁধি প্রাণ স্বেচ্ছায় করি রক্তদান বাঁচবে একটি প্রাণ” এ শ্লোগানটি ধারণ করে এশিয়ান গ্রুপের আয়োজনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট ও ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সহযোগিতায় ৩ সেপ্টেম্বর ২০১৪খ্রি. বুধবার সকালে আসকারাবাদে মাইলস ফেব্রিক্স লিঃ, ফ্যাশন ওয়াচ লিঃ ও প্রিয়ম গার্মেন্টস লিঃ এর অংশগ্রহণে অনুষ্ঠিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে সিটি মেয়র এ সব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব এম. এ সালাম। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম। ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারী এইচ এম সালাউদ্দিন। আলোচনা করেন এশিয়ান গ্রুপের পরিচালক আমিনুল ইসলাম। গার্মেন্টস কর্মকর্তা ও স্বেচ্ছায় রক্তদাতা রোজী চৌধুরী। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন তৌহিদ। সিটি মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম, ডা. শেখ শফিউল আজম, আলহাজ্ব এম. এ সালাম ও এইচ. এম সালাউদ্দিনকে সাথে নিয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন। রক্তদান কর্মসূচিতে এশিয়ান গ্রুপের মাইলস ফেব্রিক্স, ফ্যাশন ওয়াচ, প্রিয়ম গার্মেন্টস লিঃ এর চার শতাধিক নারী ও পুরুষ স্বেচ্ছায় রক্তদান করেন। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট আগামী ৭ জুন ২০১৫ সালের মধ্যে ৫ হাজার ব্যাগ রক্ত সংগ্রহের লক্ষে এ কর্মসূচি পালন করছে। রক্ত সংগ্রহ কর্মসূচি সফল করতে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সহযোগিতা দিয়ে যাচ্ছে। স্বেচ্ছায় রক্ত সংগ্রহ কর্মসূচিতে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, সিটি ইউনিটের কার্য পরিষদ সদস্য সাফকাত জাহান, বেনজির বিন ইসলাম খান, মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল ও শাহাদাত হোসেন, জেলা ইউনিট কর্মকর্তা জানে আলম ও সিটি ইউনিট কর্মকর্তা আবদুর রহিম আখন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর ব্যবস্থাপনা কমিটির সদস্য বি এম এ চট্টগ্রামের সাবেক সভাপতি ডা. শেখ শফিউল আজম বলেন, আর্তমানবতার সেবায় রেড ক্রিসেন্ট দায়িত্ব পালন করে যাচ্ছে। দুর্যোগ দুর্বিপাকে রেড ক্রিসেন্ট নিবেদিত। তিনি বলেন, রোগ-বালাই, বিপদ-আপদে সেবা দেয়ার চেয়ে মহৎ কাজ আর নেই। তিনি বলেন, যারা নিজের দেহ থেকে রক্ত দিয়ে পরোপকার করে তারা সবচেয়ে মহৎ প্রাণ ব্যক্তি। তিনি স্বেচ্ছায় রক্তদাতাদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের সভাপতি এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এ. সালাম বলেন, গার্মেন্টস শিল্প বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান মাধ্যম। এ শিল্পের কর্মীরা স্বেচ্ছায় রক্ত দিয়ে তাদের মহত্বকে সকলের সামনে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করল। তিনি রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ