চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের বাইনজুরি এলাকায় ডাকাত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে পাঁচজন আহত হয়েছেন। এসময় তাদের বহনকারী একটি মাইক্রোবাসও ভাংচুর করা হয়। মঙ্গলবার ভোর রাত পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
চন্দনাইশ থানার সহকারী উপ-পরিদর্শক সুজন জানান, রাতে ডাকাত সন্দেহে এলাকাবাসী গণপিটুনি দিয়ে তাদের পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, ‘আটককৃতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাদের ব্যবহৃত গাড়িটিও পুলিশের হেফাজতে রয়েছে।



