সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......লাইফ সাপোর্ট খোলা হয়েছে ভাষা মতিনের

লাইফ সাপোর্ট খোলা হয়েছে ভাষা মতিনের

সাপোর্টে নেই তিনি, শুধু অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৯ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয় এ ভাষাসৈনিককে। ২০ আগস্ট তার মস্তিস্কে অস্ত্রোপচার করা হয়।ভাষা মতিনের শারীরিক অবস্থা সর্ম্পকে তার ভায়রা এবং জাতীয় গণফ্রন্টের প্রধান সমন্বয়ক টিপু বিশ্বাস সোমবার বলেন, অবস্থার উন্নতি নেই। তিনি এখনো অচেতন অবস্থায় রয়েছেন। তবে লাইফ সাপোর্ট খুলে রাখা হয়েছে। এখন শুধু অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। টিপু বিশ্বাস বলেন, সার্টিফিকেটে মতিন ভাইয়ের বয়স ৮৮ বছর হলেও মূলত তার বয়স ৯২ বছর। তাই বয়সের একটি বিষয় রয়েছে।

তিনি বলেন, চিকিৎকরা জানিয়েছেন, এখন শুধু অপেক্ষাই করতে হবে। জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাবে না। অবস্থা ভালো সেটি বলার উপায় নেই। এছাড়াও যেহেতু তার হার্টে বাইপাস রয়েছে, ডায়াবেটিস রয়েছে, সে বিষয়গুলোও বিবেচনায় নিচ্ছেন চিকিৎসকরা।  হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম আফজাল হোসেনের তত্ত্বাবধানে রয়েছেন ভাষা মতিন। গত ২০ আগস্ট তিনিই অস্ত্রোপচার করেছিলেন।

ডা. এম আফজাল হোসেন সোমবার  বলেন, কিছু বলা যাচ্ছে না। তার ডায়াবেটিস, বাইপাস অপারেশন, হার্নিয়া ও মস্তিস্কে ড্যামেজ আছে। বর্তমান অবস্থা সর্ম্পকে কিছুই বলা যাচ্ছে না।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ