দ্বিতীয় ও তৃতীয় একদিনের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২২ ও ২৫ আগস্ট। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি হবে ২৫ আগস্ট। এছাড়া প্রথম টেস্ট শুরু হবে ৫ সেপ্টেম্বর। সিরিজের দ্বিতীয় টেস্ট ও সর্বশেষ ম্যাচ শুরু হবে ১৩ সেপ্টেম্বর। শৃঙ্খলা ভঙ্গের কারণে নিষেধাজ্ঞা থাকায় এ সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব-আল হাসান। এর আগে ২০১২ সালে বাংলাদেশ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ এ জয়লাভ করে টাইগাররা।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম, আব্দুর রাজ্জাক, আল-আমিন হোসেন, আনামুল হক, ইমরুল কায়েস, মাহামুদুল্লাহ, মাশরাফি মর্তুজা, মিথুন আলী, মমিনুল হক, নাসির হোসেন, রুবেল হোসেন, শামসুর রহমান, সোহাগ গাজী, তামিম ইকবাল ও তাসকিন আহম্মেদ।
ওয়েস্ট ইন্ডিজ দল: ডুয়াইন ব্রাভো, অ্যাডওয়ার্ডস, ক্রিস গেইল, হোল্ডার, মিলার, ব্রাভো, নারায়নি, পোলার্ড, দিনেশ রামদিন, রামপল, কেমার রোচ, ড্যারেন স্যামি ও সিমন্স।




