রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......মির্জা ফখরুলসহ তিন নেতার স্থায়ী জামিন

মির্জা ফখরুলসহ তিন নেতার স্থায়ী জামিন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামকে রমনা থানায় দুটি হত্যা মামলায় স্থায়ী জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক এ আদেশ দেন। আইনজীবী জয়নাল আবদীন মেজবাহ জানান, জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আজ পুলিশ প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু প্রতিবেদন না আসায় ২২ জুলাই প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন আদালত।

প্রসঙ্গত, গত বছরের ১২ ডিসেম্বর বাংলামোটরে পুলিশ কনেস্টবল হত্যা ও পরীবাগে নাহিদ নামে এক যাত্রীকে হত্যার ঘটনায় রমনা থানায় দুটি মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ