৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আওয়ামী লীগের ব্যবস্থাপনা ও সমন্বয় উপ-কমিটির এক বৈঠক সোমবার সকাল ১১টায় দলের সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ব্যবস্থাপনা ও সমন্বয় উপ-কমিটির আহ্বায়ক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
ব্যবস্থাপনা ও সমন্বয় উপ-কমিটির সদস্য সচিব আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি ব্যবস্থাপনা ও সমন্বয় উপ-কমিটির সকল সদস্যকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।




