শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়পৌর এলাকাতেও এজেন্ট ব্যাংকিং পরিচালনা করতে পারবে

পৌর এলাকাতেও এজেন্ট ব্যাংকিং পরিচালনা করতে পারবে

এজেন্ট ব্যাংকিংয়ের আওতা বাড়লো। ইতোপূর্বে শুধু পল্লী এলাকায় এজেন্ট ব্যাংকিংয়ের অনুমোদন থাকলেও এখন থেকে ব্যাংকগুলো পৌর এলাকাতেও এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবে। বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় সোমবার এ তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এটি জারি করা হয়েছে। বিভাগের উপমহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পল্লী এলাকাসহ পৌর এলাকাতেও পরিচালনা করা যাবে।

জানা গেছে, এর আগে গত ২৪ মার্চ আনুষ্ঠানিক নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক জানায়, শহর এলাকাতে এজেন্ট ব্যাংকিং করা যাবে না। সূত্র বলছে, গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো বেসরকারি ব্যাংক এশিয়া লিমিটেড ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডকে এজেন্ট ব্যাংকিং করার অনুমোদন দিয়েছে।

সূত্র জানায়, ব্যাংকগুলোর নিয়োজিত এজেন্টের মাধ্যমে গ্রাহকরা প্রতিবারে ৫০ হাজার টাকার বেশি জমা বা  উত্তোলন করতে পারবেন না। একই সঙ্গে দিনে চারবারের বেশি লেনদেনও করতে পারবেন না। অপরদিকে, শহর এলাকায় এজেন্ট ব্যাংকিং করা যাবে না।

নির্দেশনায় বলা হয়, গ্রাহকরা তার হিসাবে নিজে দুইবার টাকা জমা দিতে পারবে। অপরদিকে, উত্তোলন করতে পারবে দুইবার। এজেন্টদের ব্যাংকের সঙ্গে একটি চলতি হিসাব থাকবে, যে হিসাবে সর্বোচ্চ স্থিতি থাকবে ১০ লাখ টাকা। এর আগে গত ডিসেম্বর মাসে বাংলাদেশ ব্যাংক নীতিমালা জারি করে এজেন্ট ব্যাংকিংকে বৈধতা দেয়।

আরও পড়ুন

সর্বশেষ