রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়গণজাগরণ মঞ্চের মিছিলে পুলিশি হামলা

গণজাগরণ মঞ্চের মিছিলে পুলিশি হামলা

Jagoron Moncha nnজামায়াতে ইসলামীর বিচার নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে আইন মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনে বাধা দিয়েছে পুলিশ। দুপুরে মন্ত্রণালয়ের সামনে যাওয়ার জন্য গণজাগরণ মঞ্চের কর্মীরা মিছিল নিয়ে রওনা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে তাদের আটকে দেয় পুলিশ। এসময় ধস্তাধস্তি ও লাটিচার্জ করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে মঞ্চের মুখপাত্র ডা. এইচ সরকার দাবি করেছেন।

তবে লাঠিপেটার অভিযোগ নাকচ করে মহানগর পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার শিবলী নোমান বলেন, ‘ব্যারিকেড’ পেরোনো কয়েকজনকে সরিয়ে দিতে হয়েছে। লাঠিচার্জের ঘটনা ঘটেনি। সচিবালয়ে প্রধানমন্ত্রী অবস্থান করায় তার নিরাপত্তার কারনে মিছিলে বাধা দেয়া হয়েছে বলে জানান তিনি। এদিকে বাধা দিয়ে মঞ্চের কর্মীরা দোয়েল চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তাদের হাতে যুদ্ধাপরাধের বিচারের দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড ছিল। বেলা দুইটা পর্যন্ত মঞ্চের কর্মীরা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

আরও পড়ুন

সর্বশেষ