সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......মন্ত্রিসভার বৈঠক শুরু

মন্ত্রিসভার বৈঠক শুরু

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক  সোমবার  সচিবালয়ে শুরু হয়েছে। বিগত কয়েকটি বৈঠকে ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেনে চৌধুরী মায়া উপস্থিত না থাকলেও এবার তিনি যোগ দিয়েছেন বলে জানা গেছে। আগামী পাঁচ জুন জাতীয় সংসদে বাজেট পেশ হচ্ছে।এর আগে মন্ত্রিসভার এ বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৈঠক প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় মায়ার জামাতা সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত সাবেক র‌্যাব কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদের সম্পৃক্তা থাকার অভিযোগ ওঠার পর থেকে মায়ার পদত্যাগের দাবি ওঠতে থাকে। ঐ খুনের ঘটনার পর থেকে মায়া মন্ত্রিসভার বৈঠকে যোগদান থেকে বিরত থাকেন।
আরও পড়ুন

সর্বশেষ