নিহতের গাড়ি চালক আমির হোসেন জানান, আরামবাগ কালভার্ট রোডের মকবুল কমিশনারের বাড়ির দ্বিতীয় তলায় স্যারের (সুলতান) অফিস। সকালে স্যারকে অফিসে নামিয়ে দিয়ে গাড়ি পার্ক করার সময় একটি গুলির শব্দ শুনতে পাই। পেছনে ফিরে দেখি স্যার মাটিতে পড়ে আছেন। পরে স্যারকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেডিকেল ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার আশরাফুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার সাইফুর রহমান,মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরমান আলী ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। ঘটনাস্থল থেকে (এসি) সাইফুর রহমান জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে কাজ শুরু হয়েছে। ব্যবসায়ীক দ্বন্দের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।




