রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......পৃথক সাইকেল লেনের দাবীতে সাংসদদের সাইকেল র‌্যালী

পৃথক সাইকেল লেনের দাবীতে সাংসদদের সাইকেল র‌্যালী

পরিবেশ ও বন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এম পি বলেছেন সাইকেলিং এর মাধ্যমে মানুষ শুধু মাত্র শারীরিক ভাবেই সুস্থ হয় না বরং তা পরিবেশ বান্ধব ও দূষণমুক্ত বাহন। ড. হাছান মাহমুদ বৃহস্পতিবার সকালে সংসদ ভবন প্রাঙ্গনে পরিবেশ ও বন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটি আয়োজিত ‘স্বাস্থ্য সচেতনতা ও পরিবেশ রক্ষায় সাইকেলিং’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনকালে এই কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ ঢাকা শহরে সাইকেলিং এর জন্যে আলাদা লেন নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং তা বাস্তবায়নের দাবি জানান।

র‌্যালী উদ্বোধন শেষে ড. হাছান মাহমুদের নের্তৃত্বে একটি সাইকেল র‌্যালি বের হয়। র‌্যালীটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়ে সংসদভবন প্রদক্ষিণ করে মানিক মিয়া এভিনিও হয়ে আবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গিয়ে শেষ হয়। উক্ত র‌্যালীতে ড. হাছান মাহমুদর ছাড়াও সংসদ সদস্য আব্দুর রহমান, সাংসদ সাইমুম সরোয়ার কমল, ঢাকা সাইকেলিং ক্লাবের সাংঘটনিক সম্পাদক আফতাবুর রহমান, বিডি স্যকেলিং এ্যাসোসিয়েশন এর মোহাম্মদ মোজাম্মেল হকসহ কবি সাহিত্যিক, শিক্ষক শিক্ষার্থী, পরিবেশ আন্দলনকর্মী অংশগ্রহণ করেন এবং সাইকেলিস্টদের মধ্যে অংশগ্রহন করেন মোহাম্মদপুর সাইকিলিষ্ট, মিরপুর রাইডারস, ডব্লিও বি বি সাইকিলিষ্ট, মতিঝিল রাইডারস সহ অন্যান্য সাইকিলিষ্টবৃন্দ।

আরও পড়ুন

সর্বশেষ