২০ মে ২০১৪ তারিখে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর সাথে একটি দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন করলো এন আর বি গ্লোবাল ব্যাংক লিমিটেড। এন আর বি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: আব্দুল কুদ্দুস ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর পরিচালক (অর্থ) জনাব এ আর এম হারিসুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অন্যান্যদের মধ্যে ব্যাংকের কমিনিকেশন এন্ড ব্রান্ডিং ডিভিশন থেকে জনাব সফিকুল ইসলাম, এস কে শাফায়েত হোসেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর নিয়ন্ত্রক (অর্থ ও হিসাব) জনাব মো: বজলুর রহমান, পরিচালক এম, এ, রশীদ, উপ-পরিচালক (অর্থ) জনাব মো: নুরুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে পল্লী বিদ্যুতের গ্রাহকেরা ব্যাংকের যে কোন পল্লী শাখায় তাদের বিদ্যুত বিল জমা দিতে পারবেন।




