রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়এসকে সূর আপ্রাকার চেয়ারম্যান নির্বাচিত

এসকে সূর আপ্রাকার চেয়ারম্যান নির্বাচিত

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

এশিয়া প্যাসিফিক রুরাল ও এগ্রিকালচার ক্রেডিট এসোসিয়েশনের (আপ্রাকা) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সূর চৌধুরি। সোমবার তিনি এই পদে নির্বাচিত হন। ঢাকায় অনুষ্ঠিত আপ্রাকার ১৯তম সাধারণ সভায় তাকে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এএফএম আসাদুজ্জামান  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এসকে সূর আগামী ২ বছরের জন্য আপ্রাকার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সোমবার ঢাকায় আপ্রাকার সম্মেলন শুরু হয়েছে। শেষ হবে মঙ্গলবার। বর্তমানে আপ্রাকার চেয়ারম্যান হিসেবে রয়েছেন কম্বোডিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি। ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান সহ ২১টি দেশ এর সদস্য। ১৯৭৭ সালে এর কার্যক্রম শুরু হয়। বর্তমানে ৬৮টি প্রতিষ্ঠান এর সদস্য হিসেবে রয়েছে।

এসকে সূর ২০১৩ সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের দায়িত্ব পান। তিনি কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, বিমা বিভাগ, আইন বিভাগসহ গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে রয়েছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে সম্মানসহ মাস্টার্স করেন। পরে হিসাববিজ্ঞানে এমবিএ ডিগ্রি নেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ