বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্ক রাষ্ট্রদূত হুসেইন মুফতুওলো। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বৈঠকটি শুরু হয়ে চলে সাড়ে ৮টা পর্যন্ত। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক বিষয় ও বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে। বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজুর রহমানসহ কয়েকজন সিনিয়র নেতাকর্মী।



