সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদটপঅন্তরঙ্গ দৃশ্যে অস্বস্তি নেই স্বস্তিকার!

অন্তরঙ্গ দৃশ্যে অস্বস্তি নেই স্বস্তিকার!

বিনোদন  ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

বর্তমান সময়ের টালিউডের জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। গত কয়েক বছর ধরে বিভিন্ন ছবিতে খোলামেলা দৃশ্যে অভিনয় করে তিনি বেশ আলোচনায় এসেছেন। তবে সমপ্রতি তিনি আলোচিত হয়েছেন  মৈনাক ভৌমিকের ‘টেক ওয়ান’ ছবিতে অভিনয়ে নাম লিখিয়ে। জানা যায়, এই সিনেমাটি দিয়ে আবারো বেশ রগরগে অন্তরঙ্গ দৃশ্যে দেখা যাবে তাকে।

তাছাড়া ছবিতে তার চরিত্রে নিজের মত করেই অভিনয় করতে চান স্বস্তিকা। অভিনয়ের ক্ষেত্রে পরিচালকের অযাচিত হস্তপেক্ষ মোটেও পছন্দ নয় তার। তাছাড়া গল্পের প্রয়োজনে খোলামেলা হতেও বিন্দুমাত্র কৃপণতা করেন না তিনি। এ নিয়ে বিতর্কেরও ধার ধারেন না। জানা গেছে, স্বস্তিকা মৈনাক ভৌমিকের ‘টেক ওয়ান’ ছবিতে একেবারেই আবেগঘন দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন। সম্প্র্রতি ইন্টারনেটে এর ট্রেইলর প্রকাশিত হয়েছে। এতে স্বস্তিকার একাধিক আবেগঘন দৃশ্য রয়েছে। টালিগঞ্জের কারো সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন না বলে স্বস্তিকা রীতিমতো শর্তজুড়ে দিয়েছিলেন। পরিচালকও শর্ত মেনে দিল্লির এক মডেলকে তার বিপরীতে হাজির করান। এ প্রসঙ্গে স্বস্তিকা বলেন, অন্তরঙ্গ দৃশ্যগুলোয় শুটিং করার আগে পরিচালকের সঙ্গে তিন দিন আলোচনা করেছি। পুরোপুরি শৈল্পিকভাবেই দৃশ্যগুলো ধারণ করা হয়েছে।
আরও পড়ুন

সর্বশেষ