সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসাড়ে ৪ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু

সাড়ে ৪ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-গঙ্গাসাগর স্টেশনের কাছে একটি কনটেইনার ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট, ময়মনসিংহের ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় সাড়ে চার ঘণ্টা। পরে রাত ১টা নাগাদ উদ্ধারকাজ শেষ হয় এবং আবারো চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু হয়। দুর্ঘটনার কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর গোধূলি, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

আখাউড়া রেলওয়ে জংশন সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি কনটেইনার ট্রেন আখাউড়ার গঙ্গাসাগর এলাকায় হাওড়া ব্রিজের কাছে লাইনচ্যুত হয়। ট্রেনটির একটি বগির দুটি চাকা লাইন থেকে সরে গেলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সে সময় তাৎক্ষণিকভাবে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে রেলপথ মেরামতের কাজ শুরু করে এবং পরে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়।

আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ মো. মহসীন উদ্দিন ভূঁইয়া শুক্রবার রাত ১২টার দিকে মোবাইল ফোনে নতুন বার্তা প্রতিবেদককে জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনের পিছনের অংশটুকু প্রথমে অন্য একটি ট্রেনের লোকোমোটিভ (ইঞ্জিন) দিয়ে আখাউড়ায় আনা হয়। রাত প্রায় সাড়ে ১২টা পর্যন্ত উদ্ধারকাজ চলার পর আবারো রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

আরও পড়ুন

সর্বশেষ