স্টাফরিপোর্টার🙁বিডিসময়২৪ডটকম)
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক সাংবাদিককে কোপানোর পর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত দেলোয়ার হোসেন (৪০) উপজেলার সাদিপুর ইউনিয়নের বেইলর গ্রামের বাসিন্দা। তার ভাগ্নে রিপন জানান, দেলোয়ার দৈনিক সমাচারের নারায়ণগঞ্জ প্রতিনিধি ছিলেন। স্থানীয়দের বরাত দিয়ে সোনারগাঁও থানার ওসি রিয়াজুল হক জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নয়াপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে দুবৃর্ত্তরা দেলোয়ারের পথ আটকে মোটরসাইকেল থামায় এবং এলোপাতাড়ি কোপানোর পর গলা কেটে হত্যা করে। পরে হামলাকারীরা মোটরসাইকেলটি রাস্তার পাশে ধানক্ষেতে ফেলে রেখে সেখান থেকে চলে যায়। রিপন বলছেন, জমি সংক্রান্ত বিষয়ে তার মামার সঙ্গে বেশ কয়েকজনের বিরোধ ছিল। তবে কী কারণে এবং কারা দেলোয়ারকে হত্যা করেছে- তা এখনো তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি রিয়াজুল।
দেলোয়ারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।




