সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদখেলার সময়৯ উইকেটে বাংলাদেশের বিরাট জয়

৯ উইকেটে বাংলাদেশের বিরাট জয়

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ৯উইকেটের বিরাট জয় তুলে নিয়েছে। এর ফলে একদিকে এশিয়া কাপ ক্রিকেটে হারের বদলা নিল পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে উঠার লক্ষে শেষ ধাপ অতিক্রিম করল বাংলাদেশ। ১২ ওভার বল করেই লক্ষে পৌছে যায়। মুশফিকরা করেন ৭৮ রান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ১৭ দশমিক ১ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে আফগানদের সংগ্রহ ৭২ রান।  জবাবে মুশফিকরা খেলতে নেমে শুরু থেকেই পিটিয়ে খেলতে থাকে ৭ ওভার শেষে সংগ্রহ ছিলো ৪৪ রান। অহেতুক শামীউল্লাহ সেনওয়ারীর এলবিডব্লিউর শিকার হন তামিম ইকবাল। তিনি ২১ রান করেন। এখন তার সেই সাবলীল ব্যাটিং দীর্ঘদিন ধরে অনুপস্থিত। সাকিব করেন ১২ বলে ১০ রান। এনামুল করেন ৩৩বলে ৪৪ রান। তিনি ৩টি ছয় এবং ৪টি চারের সাহায্যে তার রানের খাতা সাজান।

রোববার মিরপুর  শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বেলা সাড়ে তিনটায়। ম্যাচ সরাসরি সম্প্রচার করছে জিটিভি , মাছরাঙ্গা ও বিটিভি সহ বিশ্বের ২৯টি চ্যানেল। প্রথম বলেই এক উইকেটের পতন হয়। মাশরাফির বলে মারতে গিয়ে আফগান উইকেট কিপার মোহাম্মদ শাহজাদ মাহমুদুল্লাহর ক্যাচে পরিণত হন। গুলবদ্দিন নাইব সর্বোচ্চ ২১ রান করে পর পর দু বার সাকিবের বলে চার মারতে গিয়ে সাব্বিরের তালুবন্দি হন। প্রথম বার যদিও সাব্বির সহজ ক্যাচ মিস করেছিলেন পরের বার তিনি আর তা মিস করেননি। সাকিবের পরের বলেই নাজিব তারাকি ৭ রান নিয়ে ক্যাচ দেন। তা মাহমুদুল্লাহ তালুবন্দি করেন। নওরোজ মঙ্গল কোন রান করার আগেই রানআউট হয়ে প্যাভিলিয়নমুখী হন। অধিনায়ক মোহাম্মদ নবী ৩ রান নিয়ে আব্দুর রাজ্জাকের বলে এলবিডব্লিউ হন। করিম সাদেক ১০  রান নিয়ে ফরহাদ রেজার দ্বারা রান আউট হয়ে প্যাভিলিয়নমুখী হন। শামীউল্লাহ সেওয়ারী আব্দুর রাজ্জাকের বলে এলবিডব্লিউ হন। শফিকউল্লাহ ১৬ রান নিয়ে মাহমুদুল্লাহর বলে উইকেট কিপারের তালুবন্দি হন। দৌলত জাদরান ফরহাদ রেজার বলে মাহমুদুল্লাহর ক্যাচে পরিণত হন। শাপুর জাদরান ১ রান নিয়ে সাকিব আল হাসান সরাসরি বোল্ট করেন। অলরাউন্ডার সাকিব আল হাসান ৩ দশমিক ১ বল করে ৮ রান দিয়ে ৩ উইকেট দখল করেন। আব্দুর রাজ্জাক নেন দুটি , ফরহাদ রেজা মাহমুদুল্লাহ এবং মাশরাফি নেন একটি করে উইকেট।

বাংলাদেশ দলে আছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, নাসির হোসেন, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, ফরহাদ হোসেন, আল-আমিন হোসেন, আব্দুর রাজ্জাক ও মাহমুদুল্লাহ রিয়াদ।
আফগানিস্তান দল: মোহাম্মদ শাহজাদ, নওরোজ মঙ্গল, নাজিব টারাকি,গুলবেদ্দিন নাইব, করিম সাদিক, শফিকুল্লাহ, মোহাম্মদ নবী, শামীউল্লাহ সেওয়ারী, দৌলত জাডরান, শাপুর জাদরান, আফতাব আলম।

আরও পড়ুন

সর্বশেষ