ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, রাজপথে নেমে আন্দোলন করার অধিকার সকলের রয়েছে। তবে তাদের খেয়াল রাখতে হবে সে আন্দোলন যেন সহিংস এবং জঙ্গিবাদে রূপ না নেয়। যদি তা হয় এর পরিণতি হবে ভয়াবহ। রোববার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমি ও নৌকা সমর্থক গোষ্ঠী যৌথ আয়োজনে এক আলোচনা সভায় এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, আমরা খালেদা জিয়াকে সরকারে বা বিরোধী দলে আসার আহ্বান জানিয়েছিলাম কিন্তু তিনি সেটা না করে রাজপথের বিরোধী নেত্রী হয়েছেন। তিনি বলেন, এই সময়ে বঙ্গবন্ধুর আদর্শ ও অসাম্প্রদায়িক রাজনীতির চর্চা করা এবং তা টিকিয়ে না রাখতে পারলে সামনের দিনে বিপদের আশঙ্কা রয়েছে। চিত্তরঞ্জন দাসের সভাপতিত্ব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক হাজি সেলিম, হুমায়ুন কবির মিজি প্রমুখ।




