রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়আওয়ামী লীগ একটি গণবিরোধী দল : মির্জা ফখরুল

আওয়ামী লীগ একটি গণবিরোধী দল : মির্জা ফখরুল

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আওয়ামী লীগ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ একটি গণবিরোধী দল। তারা অস্ত্রের জোড়ে আজীবন ক্ষমতায় থাকতে চায়। তারা গণতন্ত্রকে বিলীন করে দিয়েছ। তারা গণতন্ত্রের লেওয়াজ পড়ে, গণতন্ত্রের কথা বলে জগদ্দল পাথরের মত ক্ষমতায় চেপে বসেছে। এটাই তাদের উদ্দেশ্য হচ্ছে।

তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে কুকুর ছাড়া আর কেউ ভোট কেন্দ্র যায়নি, সেই নির্বাচন নিয়ে আওয়ামী লীগ গর্ব করে। উপজেলা নির্বাচন মধ্য দিয়ে জনগণ সরকারকে বলে দিয়েছে ‘তোমরা বিদায় হও’।  বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ছাত্র ফোরাম আয়োজিত ‘তারেক রহমানের ৮ম কারাবন্দী দিবস’ উপলক্ষে -শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী সরকার নানা ষড়যন্ত্র করেও তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির একটি মামলাও প্রমাণ করতে পারেনি। বরং মানিলন্ডারিং মামলায় বেকুসুর খালাস পেয়েছেন তারেক রহমান।

তারেক রহমানের কারাবন্দী প্রসঙ্গে ফখরুল বলেন, তিনি একজন উদয়মান তরুণ নেতা। শহীদ জিয়ার আদর্শের পতাকা তারেক রহমার যেন না ধরতে পারেন সে জন্য নির্যাতন করে তাকে নির্বাসিত করেছে সরকার। তারেক রহমার সু-দুরে বসেও বাংলাদেশের মানুষের কথা ভাবেন। তারেক রহমান দেশের ভালোর জন্য ভোবেন।

আমাদের জাতি আজ বিপন্ন, আওয়ামী সরকার আমাদের রাষ্ট্রকে পুরোপুরি ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে মন্তব্য করেছেন মির্জা ফখরুল বলেন, বিচার বিভাগের জনগণ সঠিক বিচার পায় না। প্রশাসনের কোন সহযোগিতা পায় না। প্রশাসন শুধু একটি দলকে রক্ষা করার জন্য কাজ করছে। দেশের গণতন্ত্র ও সার্বভেীমত্ব রক্ষার আনোদালনে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান ফখরুল।

আলোচনা সভার সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, চেয়ারপার্সনের উপদেষ্টা জেড এম জাহিদ, অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিশিষ্ট কলামিষ্ট অধ্যাপক পিয়াস করীম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভাকেট সানাউল্লা মিয়া, চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস, বিশিষ্ট চলচ্চিত্রকার গাজী মাহজাহারুল আনোয়ার, অভিনেতা হেলাল খান, কণ্ঠ শিল্পী রিজিয়া পারভিন প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ