শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েনাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামসহ চার জনের জামিন মঞ্জুর

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামসহ চার জনের জামিন মঞ্জুর

শ্রম আইন মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামসহ চার জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৪ জুন) শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

ভোরে সাজেদুল ইসলামকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। পরে তাকে আদালতে নেয়া হয়। এর আগে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকার পরও বনানীতে তাকে গ্রেফতার করতে গিয়ে তার বাড়ির সামনে রাতভর বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে পুলিশকে।

মামলার নথি অনুযায়ী, আফতাব অটোমোবাইলসের সাবেক এক কর্মকর্তার পাওনা ২৩ লাখ টাকা পরিশোধ না করার অভিযোগে সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার প্রথম শ্রম আদালত।

আদালতের নথিতে আরও উল্লেখ করা হয়েছে, সাবেক কর্মীর পাওনা আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সফিউল ইসলামসহ শীর্ষ পর্যায়ের ছয়জন কর্মকর্তা এবং প্রতিষ্ঠানটির নামও আসামির তালিকায় রয়েছে।

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামসহ চারজনের জামিন মঞ্জুরের পর মামলার পরবর্তী কার্যক্রম আইনগত প্রক্রিয়ায় চলবে বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ