রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

রাজধানীর তেজগাঁও, গাবতলী ও কুড়িল বিশ্বরোডে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তেজগাঁও থানার শিক্ষানবিস উপপরিদর্শক (পিএসআই) মো. মাহবুব বলেন, শুক্রবার সকাল ৮টার দিকে তেজগাঁও মহিলা কলেজের সামনের রাস্তা থেকে আহত এক যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মাহবুব বলেন, একটি গাড়ির ধাক্কায় ওই যুবক নিহত হন। আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় ওই যুবকের পরনে প্যান্ট ও সবুজ গেঞ্জি ছিল বলে জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে গাবতলীতে খোরশেদ (২৫) নামে এক যুবক গাড়ির ধাক্কায় আহত হন। পথচারীরা তাকে রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোজাম্মেল জানান, রাত দেড়টার দিকে মো. অহিদ (২৬) নামে আরেক যুবককে হাসপাতালে আনার পর তাকেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। অহিদের সঙ্গে যারা এসেছিলেন, তাদের বরাত দিয়ে এই পুলিশ পরিদর্শক বলেন, কুড়িল বিশ্বরোড এলাকায় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন অহিদ। মৃতদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান মোজাম্মেল।

আরও পড়ুন

সর্বশেষ