শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপটিয়া সমিতি-চট্টগ্রাম সিটি’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

পটিয়া সমিতি-চট্টগ্রাম সিটি’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

পটিয়া সমিতি-চট্টগ্রাম সিটি’র কার্যনির্বাহী কমিটির সভা ১৬ মে ২০২৬ বিকাল ৫.০০ টায় কেডিএস গ্রুপের কর্পোরেট অফিসে সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি খলিলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক নুরউল আরসাদ চৌধুরী। বক্তব্য রাখেন সমিতির যুগ্ন সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরী, ফখরুল ইসলাম চৌধুরী পরাগ ও রিদোয়ানুল হক, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক রফিকুল আলম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াসমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ আবু তৈয়ব, সাংস্কৃতিক সম্পাদক ওসমান গনি চৌধুরী বাবুল, নির্বাহী সদস্য নুরুল ইমান চৌধুরী, সোলাইমান খান, শহীদ উল আলম চৌধুরীমো: মাহফুজুর রহমান, এডভোকেট আবদুর রশিদ, মোহাম্মদ সোলাইমান এফসিএমএ ও মোঃ সাইফুল ইসলাম।

সভার শুরুতে শোকবার্তা পাঠ করেন সমিতির যুগ্ন সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী পরাগ। সমিতির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক অজিত আইচসহ অন্যান্য জীবন সদস্য, সাধারণ সদস্য যাদেরকে আমরা হারিয়েছি তাদের স্মরণে শোক প্রস্তাব গৃহিত হয় এবং তাদের আতœার মাগফেরাত কামনা করে নিরবতা পালন, দোয়া ও মোনাজাত করা হয়।

সভায় সমিতির বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সমিতির ভবিষ্যৎ কার্যক্রম আরো গতিশীল ও বাস্তবায়ন করার জন্য সর্বসম্মতিক্রমে বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়।

সভার সিদ্ধান্ত মোতাবেক, চট্টগ্রাম শহরে বসবাসরত পটিয়ার অধিবাসী যারা পটিয়া সমিতি চট্টগ্রাম সিটি’র সাথে যুক্ত হতে চান তারা সমিতির অস্থায়ী কার্যালয় (ষোলশহরস্থ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশে ফসিল ফিলিং স্টেশন এর ২য় তলা) থেকে ফরম সংগ্রহ করে সদস্য হতে পারবেন।

গৃহিত বিভিন্ন কার্যক্রমগুলোতে স্বরব উপস্থিত থেকে সমিতির কার্যক্রম আরো গতিশীল করতে সকল সদস্যদের প্রতি অনুরোধ করেন সমিতির সভাপতি খলিলুর রহমান।

আরও পড়ুন

সর্বশেষ