সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......কর্মস্থলে না থাকলে বরখাস্ত: নাসিম

কর্মস্থলে না থাকলে বরখাস্ত: নাসিম

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যে চিকিৎসক ও কর্মকর্তারা কর্মস্থলে উপস্থিত থাকবেন না, তাদের সাময়িক নয় স্থায়ীভাবে বরখাস্ত করা হবে। রোববার ঢাকায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় কালে একথা বলেন মন্ত্রী।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক গণেশ চন্দ্র সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব এম এম নিয়াজউদ্দিন। এসময় সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজনীতিবিদ হিসেবে এই খাতের মাধ্যমে তৃণমূল পর্যায় পর্যন্ত জনগণের সেবা করার সুযোগ পেয়েছি এবং আমি তা কাজে লাগাতে চাই।

আরও পড়ুন

সর্বশেষ