সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিরোধপূর্ণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রশাসক নিয়োগ করবে সরকার

বিরোধপূর্ণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রশাসক নিয়োগ করবে সরকার

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

যে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকানা নিয়ে দ্বন্দ্ব রয়েছে সেগুলোর বিরোধ নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি করা না হলে তা বন্ধ করে দেওয়া হবে অথবা তাতে সরকার প্রশাসক নিয়োগ করবে সরকার।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে আয়োজিত উচ্চ পর্যায়ের সভায় এ সব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর এ কে আজাদ চৌধুরী, শিক্ষাসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার আরো গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্তের মধ্যে রয়েছে প্রতিষ্ঠার সাত বছর পরও যে সব বিশ্ববিদ্যালয় এখনো নিজস্ব ক্যাম্পাসে যায়নি তাদেরকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে চলে যেতে হবে। অন্যতায় তাদের সনদ বাতিল করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ