শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েদেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং দাম বাড়ানোরও কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার, ১৬ মার্চ সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও নারীদের জন্য একটি শৌচাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘গত রাত (রবিবার) থেকেই দেশের সব পেট্রোল পাম্পে পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে। কোথাও কোনো সংকট নেই। তাই জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রশ্নই ওঠে না।

তিনি বলেন, ‘আসন্ন ঈদকে সামনে রেখে এবার যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেয়ার কোনো সুযোগ নেই। কেউ বেশি ভাড়া আদায় করলে অভিযোগের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী দাবি করেন, অনেক স্থানে নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নেয়া হচ্ছে এবং কোথাও অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ পাওয়া যায়নি। সড়ক পরিবহনমন্ত্রী আরও বলেন, ‘ফিটনেসবিহীন কোনো যানবাহন সড়কে চলাচল করতে দেয়া হবে না। এ ধরনের অভিযোগ সুনির্দিষ্টভাবে পাওয়া গেলে সংশ্লিষ্ট গাড়ি ও মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ