রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী

স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী। আগামীকাল সংসদের প্রথম অধিবেশন বসবে বেলা ১১টায়। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এদিকে, শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্র করে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর ও সংসদ ভবনের পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ (বুধবার, ১১ মার্চ) রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ