শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েমাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও ভূমিদুস্য মুক্ত মোহাম্মদপুর-আদাবর গড়তে প্রতিবাদমূলক মানববন্ধন

মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও ভূমিদুস্য মুক্ত মোহাম্মদপুর-আদাবর গড়তে প্রতিবাদমূলক মানববন্ধন

“দিন বদলের এখনই সময়”, “প্রতিধ্বনি” ও আরও কয়েকটি সামাজিক সংগঠনের উদ্যোগে মাদক, সন্ত্রাস ও ভূমিদুস্য মুক্ত মোহাম্মদপুর গড়ার দাবিতেআজ ১৮ জানুয়ারি ২০২৬, রবিবার বসিলা মোড়ে একটি প্রতিবাদমূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, মোহাম্মদপুর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যকলাপ ও ভূমিদস্যুদের দৌরাত্ম্যে জর্জরিত। এর ফলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং সামাজিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন “দিন বদলের এখনই সময়” এর ব্র্যান্ড এমব্যাসেডর এবং ঢাকা-১৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ। তিনি তার বক্তব্যে বলেন, মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলাই এখন সময়ের দাবি। জনগণকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বক্তারা আরও বলেন, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগ এবং নাগরিক সচেতনতার মাধ্যমেই এই সমস্যাগুলোর স্থায়ী সমাধান সম্ভব। মানববন্ধন থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীরা মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুর বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন

সর্বশেষ