শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়২৫ ডিসেম্বর মেয়েকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন বিএনপির তারেক রহমান,ফেরা স্মরণীয় করে...

২৫ ডিসেম্বর মেয়েকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন বিএনপির তারেক রহমান,ফেরা স্মরণীয় করে রাখতে কাজ করছে কমিটি

১৮ বছরের দীর্ঘ নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়াপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানান, লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন তারেক রহমান। তিনি তার মেয়েকেও সঙ্গে নিয়ে আসবেন।

গত ১২ ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন তারেক রহমান।

২০০৭ সালে বিতর্কিত ‘ওয়ান-ইলেভেন’র সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর থেকে যুক্তরাজ্যেই আছেন তিনি।

এদিকে তারেক রহমানের দেশে ফেরাকে স্মরণীয় করে রাখতে কাজ করছে বিএনপি গঠিত অভ্যর্থনা কমিটি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে কমিটির সদস্যসচিব ও বিএনপির বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমানের দেশে ফেরাটা হবে ঐতিহাসিক। তার দেশে ফেরা স্মরণীয় করে রাখতে কাজ করছে কমিটি।

অভ্যর্থনা কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন। ফ্লাইটের ল্যান্ডিং টাইম বেলা ১১টা ৫৫ মিনিট। তাকে সংবর্ধনার জন্য জায়গা নির্ধারণ করা হচ্ছে, চূড়ান্ত হলে জানানো হবে। তবে জনদূর্ভোগ হয় এমন কাজ করবে না বিএনপি।

আরও পড়ুন

সর্বশেষ